u

মার্কেসের জাদু নোবেলের বাস্তবতা ও অন্যান্য (পেপারব্যাক)


Price:
৳280.00 /pc
৳400.00

Quantity:
(10 available)

Share:
ডেলিভারী চার্জ
ঢাকার মধ্যে

ক্যাশ অন ডেলিভারি ৳ ৮0

ঢাকার বাইরে

ক্যাশ অন ডেলিভারি ৳ 130

রিটার্ন ও ওয়ারেন্টি

Tick ১০০% অরিজিনাল

Tick ৭ দিনের মধ্যে রিটার্ন

Tick ওয়ারেন্টি নেই

মার্কেস বলেছিলেন, ‘চূড়ান্ত বিচারে সাহিত্য রচনা ছুতোর মিস্ত্রিগিরি ছাড়া আর কিছুই নয়। দুটোই কাজ করে বাস্তব নিয়ে, যা কাঠের মতোই শক্ত।’ কঠিন এই বাস্তবের স্বরূপ কীভাবে তিনি উন্মোচন করেন, সেটিই মূলত দেখার চেষ্টা করা হয়েছে এই বইতে। মার্কেসের জাদুকরি কথাশিল্পের বহুমাত্রিক বিশ্লেষণ ছাড়াও অনুবাদসাহিত্যে আমাদের দুর্বলদশা এবং সাহিত্যে নোবেল পুরস্কারের ভেতরবাহির সম্পর্কে অজানা কিছু তথ্য জানতে পারবেন পাঠক। রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর চীনদর্শনে পাওয়া যাবে তাঁদের অভিজ্ঞতার কথা।

There have been no reviews for this product yet.
Title মার্কেসের জাদু নোবেলের বাস্তবতা ও অন্যান্য (পেপারব্যাক)
Author
Publisher
Editor
ISBN
Edition 1st Published, 2023
Number of Pages 159
Country Bangladesh
Language Bengali
ফারুক মঈনউদ্দীন

ফারুক মঈনউদ্দীন

সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করলেও ফারুক মঈনউদ্দীন মূলত গল্পকার। তাঁর ছোটগল্পগুলো ভাষার অনবদ্য কাব্যিকতার জন্য প্রথম থেকেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। মানুষের অন্তর্লীণ অনুভ‚তি ও বহিরাচরণ তাঁর নিবিড় পর্যবেক্ষণে প্রমূর্ত হয়ে ওঠে। তাঁর প্রথম লেখা গল্প প্রকাশিত হয় ১৯৭৮ সালে অধুনালুপ্ত দৈনিক বাংলার সাহিত্য সাময়িকীতে, আর প্রথম গল্পগ্রন্থ ১৯৯০ সালে। কলকাতা থেকে প্রকাশিত হয় তাঁর অন্যতম গল্পগ্রন্থ আত্মহননের প্ররোচনা। নব্বই দশকের মাঝামাঝি থেকে তিনি অনুবাদ, সাহিত্য সমালোচনা, ভ্রমণ এবং অর্থনীতি বিষয়ক লেখালেখিতে নিজেকে ব্যাপৃত করেছেন। মার্কিন লেখক ক্লিনটন বি সিলির কবি জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী অ্যা পোয়েট অ্যাপার্ট গ্রন্থটির অনুবাদের জন্য তিনি ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১১’ এবং ভ্রমণগ্রন্থ সুদূরের অদূর দুয়ার-এর জন্য ‘সিটি-আনন্দআলো পুরস্কার ২০১৯’ লাভ করেন। তাঁর এযাবত প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে গল্পগ্রন্থ তিনটি, অনুবাদ চারটি, ভ্রমণ সাতটি, অর্থনীতি-ব্যাংকিং বিষয়ক গ্রন্থ পাঁচটি এবং প্রবন্ধগ্রন্থ একটি।


Cash On Delivery


Safe & Reliable Payment


Money Back Guarantee


24/7 Customer Service

  • +8801325319106

  • info@sobkisubazar.com

  • 107 Bir Uttam C R Dutta Road, 4th Floor, F Haque Tower, Dhaka-1205