u

লজিক লাবু ৬: বিদ্যাসাগরে বুদ্ধির জয় (হার্ডকভার)


Price:
৳140.00 /pc
৳200.00

Quantity:
(10 available)

Share:
ডেলিভারী চার্জ
ঢাকার মধ্যে

ক্যাশ অন ডেলিভারি ৳ ৮0

ঢাকার বাইরে

ক্যাশ অন ডেলিভারি ৳ 130

রিটার্ন ও ওয়ারেন্টি

Tick ১০০% অরিজিনাল

Tick ৭ দিনের মধ্যে রিটার্ন

Tick ওয়ারেন্টি নেই

কিসমতপুর হাই স্কুলে ‘হাসি' ক্লাসের অভাবনীয় সাফল্যে হেডস্যারের উৎসাহ বেড়ে গেছে। আর স্যারের উৎসাহ বাড়া মানে নতুন কোনাে আইডিয়ার ঘােষণা আসা। হলােও তাই। স্কুলে নতুন ক্লাস শুরুর ঘােষণা দিলেন তিনি— ‘ভাবনা ক্লাস’। তাঁর যুক্তি, আজকের ছাত্র-ছাত্রীরা যেহেতু আগামীর ভবিষ্যত, তাদের ভাবতেও শিখতে হবে। সুতরাং সপ্তাহে একদিন মেডিটেশন ক্লাস বাধ্যতামূলক। হেডস্যারের কাছে যা মেডিটেশন নবাব স্যারের কাছে তা ‘ঝিম’ মারা। নতুন ক্লাসের উদ্বোধন নিয়ে স্কুলে তােলপাড় শুরু করে দিলেন তিনি। অনুষ্ঠানের নাম দিলেন— ‘ঝিম কনফারেন্স’। সবাই যখন আয়ােজন নিয়ে ব্যস্ত তখনই এক ভােরে স্কুলের দিঘি ‘বিদ্যাসাগরে'র সব মাছ মরে ভেসে উঠল। কে বা কারা পানিতে বিষ মিশিয়ে এই কাজ করেছে! ঝিম কনফারেন্স ফেলে লাবু আর তার বন্ধুরা নেমে পড়ল বিদ্যাসাগর রহস্যের কিনারা করতে। তারা কি পারবে এই রহস্য ভেদ করতে?
এই প্রশ্নের উত্তর মিলবে খ্যাতিমান ছড়াকার, সাংবাদিক ও কথাসাহিত্যিক পলাশ মাহবুবের তুমুল জনপ্রিয় সিরিজ ‘লজিক লাবু’র নতুন উপন্যাস 'বিদ্যাসাগরের বুদ্ধির জয়'-তে।

There have been no reviews for this product yet.
Title লজিক লাবু ৬: বিদ্যাসাগরে বুদ্ধির জয় (হার্ডকভার)
Author
Publisher
Editor
ISBN
Edition 1st Edition, 2022
Number of Pages 96
Country Bangladesh
Language
পলাশ মাহবুব

পলাশ মাহবুব

পলাশ মাহবুব লেখালেখি করছেন প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে। শুরুটা ছড়া দিয়ে। এরপর গল্প; ছোট-বড় সবার জন্য। উপন্যাস লেখার শুরু তার কিছু পর থেকে। ‘লজিক লাবু’, তার জনপ্রিয় কিশোর সিরিজ। টেলিভিশনের জন্য নাটক লিখছেন অনেক বছর ধরে। বর্তমানে দেশের জনপ্রিয় নাট্যকারদের মধ্যে তিনি একজন। রম্য লেখায় পলাশ মাহবুবের আছে নিজস্ব কথনভঙ্গি। সাবলীল ভাষা আর বক্তব্যের তীক্ষ্ণতা তাঁর লেখার সৌন্দর্য। অনুষ্ঠান নির্মাতা হিসেবেও পলাশ মাহবুব একটি অগ্রগণ্য নাম। টেলিভিশনের জন্য দুই হাজারেরও বেশি অনুষ্ঠান নির্মাণ করেছেন। লেখালেখির জন্য পেয়েছেন সম্মানজনক অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফ মীনা অ্যাওয়ার্ড, এসিআই-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কারসহ আরও কিছু সম্মাননা। নির্মাতা হিসেবে পেয়েছেন নাট্যসভা পদক। পলাশ মাহবুব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সাংবাদিকতা আর অনুষ্ঠান নির্মাণের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটি এবং দক্ষিণ কোরিয়ার সিউলে। আছে খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা। পলাশ মাহবুব বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট ও দৈনিক সারাবাংলা’র উপ সম্পাদক। পাশাপাশি সিসিমপুরের গণমাধ্যম পরামর্শক হিসেবেও কাজ করছেন তিনি।


Cash On Delivery


Safe & Reliable Payment


Money Back Guarantee


24/7 Customer Service

  • +8801325319106

  • info@sobkisubazar.com

  • 107 Bir Uttam C R Dutta Road, 4th Floor, F Haque Tower, Dhaka-1205