u

মারুফ -৬ : গুপ্তবিদ্যা (পেপারব্যাক)


Price:
৳123.00 /pc
৳175.00

Quantity:
(10 available)

Share:
ডেলিভারী চার্জ
ঢাকার মধ্যে

ক্যাশ অন ডেলিভারি ৳ ৮0

ঢাকার বাইরে

ক্যাশ অন ডেলিভারি ৳ 130

রিটার্ন ও ওয়ারেন্টি

Tick ১০০% অরিজিনাল

Tick ৭ দিনের মধ্যে রিটার্ন

Tick ওয়ারেন্টি নেই

হঠাৎ করেই বেড়ে গেছে শিশুদের হারিয়ে যাওয়ার হার। বাচ্চাদের মৃতদেহ, কঙ্কাল উদ্ধার করছে পুলিশ। কিছু অপরাধী ধরাও পড়ছে, কিন্তু ব্যাপারটা শেষ হচ্ছে না। আসলে কি শুধুই খুন? নাকি বলি দেওয়া হচ্ছে এদের? কোমর বেঁধে নেমেছে স্পেশাল ডিটেকটিভ পুলিশের এমদাদ খান আর তার টিম। ওদিকে মারুফও লেগে আছে জোকের মতাে। একজন সিরিয়াল কিলার পলাশ মণ্ডলকে বাগে আনতে ঘাম ছুটে গেল ওদের সবার। কিন্তু মারুফ বুঝতে পারল, যে-সে। লােক নয় এই পলাশ। তার আছে খুবই অদ্ভুত কিছু বিদ্যা। এমন কিছু কাজ সে করতে পারে, ঘটাতে পারে এমন কিছু ঘটনা, যা ব্যাখ্যা করা মুশকিল। পুলিশের গাড়িতে বসেই একে একে সবাইকে খুন করতে পারে সে শুধু হাতের ইশারায়। ওদিকে সাইকোলজিস্ট নাজিয়া পারভিনের রােগী সাবেক অভিনেত্রী আফরিন সুলতানা এমন এক ভয়ংকর অভিজ্ঞতার কথা বলছেন, যার সাথে জড়িত একটা বিশাল চক্র, যারা সকলের ধরাছোঁয়ার বাইরে। মারুফ আর এসডিপি যাকে নিয়ে নাকানিচুবানি খাচ্ছে, সে কি শুধুই একজন সিরিয়াল কিলার? নাকি বড়াে কোনাে মৌচাকের একটামাত্র মৌমাছি?

There have been no reviews for this product yet.
Title মারুফ -৬ : গুপ্তবিদ্যা (পেপারব্যাক)
Author
Publisher
Editor
ISBN
Edition 2nd Print, 2023
Number of Pages 64
Country Bangladesh
Language Bengali
তৌহিদুল ইকবাল সম্পদ

তৌহিদুল ইকবাল সম্পদ

তৌহিদুল ইকবাল সম্পদ বাংলাদেশের শিশু-কিশোরদের কাছে পাঞ্জেরি প্রকাশনী পৌঁছে দিয়েছে বিশ্ববিখ্যাত বহু ক্ল্যাসিক। আর সেসব ক্ল্যাসিকের অনেকগুলোর প্রচ্ছদ ও ইলাস্ট্রেশনের পেছনে রয়েছে তৌহিদুল ইকবাল সম্পদের সৃজনশীল মস্তিষ্ক। তবে শুধু কমিকসের ছবি আঁকাই নয়, কমিকস লেখাতেও সিদ্ধহস্ত তিনি। মাত্র সাত-আট বছর বয়স থেকেই তিনি কমিকস লেখা শুরু করেন। ১৯৯২ সাল থেকে শুরু হয় কিশোর পত্রিকায় কমিকস লেখার কাজ। প্রথম কমিকস ছিল ‘রিঙ্কু পিঙ্কুর বেড়া দেওয়া’। সেবা প্রকাশনীর কিশোর পত্রিকার জন্য কমিক স্ট্রিপ তৈরি করতে গিয়েই পেশাজীবনের শুরু হয় তাঁর। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি নেশাটা তখন বদলে যায় পেশায়। কাজী আনোয়ার হোসেনের ‘কুয়াশা’ সিরিজের পাঁড় ভক্ত তৌহিদুল ইকবাল সম্পদের জীবনের বেশিরভাগ জুড়েই রয়েছে কমিকস। তাঁর সৃষ্টিতে আমেরিকান লেখক ও ইলাস্ট্রেটর উইলিয়াম অ্যান্ড্রু লুমিসের বেশ প্রভাব রয়েছে। অ্যানিমেশন প্রযুক্তি তাঁকে অনেক আকর্ষণ করে, ২০০১ সাল থেকে তিনি অ্যানিমেশনের সাথেও যুক্ত রয়েছেন। তাঁর জন্ম সিলেট বিভাগের হবিগঞ্জে হলেও বেড়ে ওঠা ঢাকাতে। ছোটবেলা থেকে পড়াশোনাও করেছেন ঢাকাতেই। পেশাজীবনের অনেকটা অংশ কেটেছে ফ্রিল্যান্সিং করে। তৌহিদুল ইকবাল সম্পদ এর বই সমগ্র এর মাঝে ‘দুর্জয় সিরিজ’ ও ‘মারুফ সিরিজ’ উল্লেখযোগ্য। দুর্জয় ও মারুফ- দুটি চরিত্রই প্রতিবাদী এবং সচেতনতামূলক কাজের সাথে জড়িত। এদের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবার ইচ্ছা রাখেন তৌহিদুল। এছাড়া, অনলাইনে পাওয়া যাচ্ছে তাঁর নিজস্ব টিউটোরিয়াল- স্যামস প্যাড। অধিকাংশ ক্ষেত্রেই স্বশিক্ষিত তৌহিদুল ইকবাল সম্পদ এর বই সমূহ তাঁকে তাঁর প্রত্যাশার চাইতেও বেশি খ্যাতি এনে দিয়েছে। তাই বইমেলায় যখন ভক্তরা অটোগ্রাফের জন্য ছুটে আসে, তখন তিনি বেশ অবাকই হন।


Cash On Delivery


Safe & Reliable Payment


Money Back Guarantee


24/7 Customer Service

  • +8801325319106

  • info@sobkisubazar.com

  • 107 Bir Uttam C R Dutta Road, 4th Floor, F Haque Tower, Dhaka-1205